পাকিস্তানের এক বুজুর্গ ক্বারী হযরত মাওলানা আব্দুল হান্নান নক্সবন্দী রহ: বলেন, হযরত হাসান বসরী রহ: এর কাছে একবার এক বৃদ্ধা মহিলা এসে তার মরহুমা মেয়ের জন্য কান্নারত অবস্থায় দু'আ চান, হযরত হাসান বসরী রহ: বৃদ্ধা মহিলা কে জিজ্ঞাসা করেন তোমার মেয়ের কি হয়েছে, বৃদ্ধা মহিলা বলেন, আমার মেয়েটি গতদুই দিন আগে মৃত্যুবরন করেছে, আপনি একটু আমার মেয়ের জন্য দু'আ করেন যাতে স্বপ্নে আমি আমার কে দেখতে পাই। হযরত হাসান বসরী রহঃ দু'আ করে দিলেন। রাতের বেলায় ঐ বৃদ্ধা মা স্বপ্নে দেখেন তার মেয়ের কবরে অনেক আযাব হচ্ছে! পরের দিন বৃদ্ধা মা কান্নারত অবস্থায় এসে হযরত হাসান বসরী রহঃ কে বলেন, হযরত, আমার মেয়ে কে গত রাতে স্বপ্নে দেখেছি কিন্তু তার কবরে খুব আযাব হচ্ছে, আপনি আমার মেয়ের জন্য দু'আ করে দিন যাতে করে তার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেন। তখন হযরত হাসান বসরী রহঃ বৃদ্ধার মেয়ের জন্য দু'আ করেন এবং রাতে স্বপ্ন দেখেন ঐ মেয়ে জান্নাতে ঘোরাঘুরি করছেন এবং খুব উঁচু মাকামে আছে! এবং সেই মেয়ে উনাকে বলেন, হযরত আপনি আমার মাকে জানিয়ে দিয়েন আমি খুব ভালো অবস্থায় আছি, তখন স্বপ্নে হযরত হাসান বসরী রহঃ অবাক হয়ে ঐ মেয়ে কে জিজ্ঞাসা করলো, আপনার মার কাছ থেকে গতদিন শুনলাম আপনি কবরে কষ্টে আছেন, আর এখন তো দেখছি পুরাই উল্টো! বিষয় টা একটু পরিস্কার করুন, ঐ মেয়ে টি তখন বলেন, গতরাতে আমার মা যা বলেছে তা সত্য এবং আপনি আজকে দেখছেন তাও সত্য! তখন ঐ মেয়ে বলেন, গতকাল এক যুবক কবরস্থানে এসে আমার কবরের পাশে সম্ভবত তারই এক আত্মীয়র কবর আছে, ঐ যুবক তার আত্মীয়র কবরে কয়েকবার দুরুদ শরীফ পড়ে সমস্ত কবরবাসীর উদ্দেশ্যে বখশিয়ে দেন। যুবক কবরের সামনে থেকে এক কদম সরার আগেই আল্লাহ পাক দুরুদ শরীফের বরকতে আমাকে মাফ করে দেন এবং জান্নাতে উঁচু মাকাম দান করেন। আল্লাহু আকবার কাবিরা।

0 Comments